আরও ৯০ হাজার টন ইউরিয়া আমদানি করবে বিসিআইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭:৪৩

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) ৯০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকা।

বুধবার (১০ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের এ সব তথ্য জানান।

সামসুল আরেফিন জানান, বিসিআইসি সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন থেকে ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকায় ৩০ হাজার টন, ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকায় ৩০ হাজার টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় আরও ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ক্রয় কমিটিতে ১ হাজার ১৫০ কোটি ১৭ লাক ৬৩ হাজার ৬৯৩ টাকায় আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি তহবিল থেকে ১৬৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা এবং দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও সৌদি উন্নয়ন তহবিল হতে ৯৮২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৭৯৩ টাকা এসব প্রকল্পে অর্থায়ন করা হবে।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম