নারায়ণগঞ্জে বিস্ফোরণ: আহতদের চিকিৎসার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ০০:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০০:৩০

নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পাশাপাশি দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর দুঃখপ্রকাশ করা হয়। শুক্রবার (১২ নভেম্বর) জ্বালানি বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লালখাঁ মোড়ে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত দু’জন মারা গেছেন। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছে শিশুসহ আরও ৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান পৃথক শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি