রোহিঙ্গা ইস্যুতে আইওরার সদস্যপদ পায়নি মিয়ানমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৮:৪৮আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮:৪৮

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনে (আইওরা) যোগ দেওয়ার সব যোগ্যতা থাকলেও রোহিঙ্গাদের সঙ্গে দায়িত্বশীল আচরণ না করায় মিয়ানমারকে ওই জোটের সদস্যপদ দেওয়া হয়নি।

রবিবার আইওরা’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম। আইওরার মন্ত্রীদের বৈঠক আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

খোরশেদ আলম বলেন, মিয়ানমার আবেদন করেছিল আইওরা’র সদস্যপদের জন্য। দেশটি যাবতীয় শর্তও পূরণ করেছে। কিন্তু ওদের আবেদনের বিরোধিতা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ব্যর্থ।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা যে বিষয়টি তুলে ধরেছিল, সেটা হচ্ছে একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ করেনি মিয়ানমার। কাজেই মিয়ানমারকে সদস্যপদ দেওয়া যাবে না।

কেউ সমাধান দিতে পারছে না

এদিকে একই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা বিষয়টি নিয়ে সবাই বাংলাদেশকে সমবেদনা জানালেও কেউ সমাধান দিতে পারছে না।

তিনি বলেন, রোহিঙ্গা বিষয়টি আমরা সব জায়গায় সুযোগ পেলে তুলে ধরি। সব দেশ আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যতের একমাত্র উপায় হচ্ছে স্বদেশে ফেরত যাওয়া। কিন্তু সবাই সমবেদনা প্রকাশ করলেও সমাধান দিতে পারে না। কারণ ওই সমস্যা মিয়ানমারের তৈরি এবং এর সমাধানও মিয়ানমারের হাতে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা আশাবাদী, কারণ আগেও রোহিঙ্গারা এসেছিল এবং ফেরত গেছে। আশা করি, ভবিষ্যতেও ফেরত যাবে। আলোচনার পথ উন্মুক্ত রেখেছি। কখনও ইতিবাচক ঘটনা ঘটে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম