করোনায় কম মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ নভেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮:০০

বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘গত সাত দিনে করোনায় কম মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। প্রথম স্থানে আছে চীন, এরপর আছে জাপান।’

সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মহাখালী বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজারভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত সাত দিন আড়াই হাজার মানুষ ভারতে মারা গেছেন, ভিয়েতনামে ৪৪০ জন এবং  থাইল্যান্ডে মারা গেছেন ৪৫৩ জন। সেখানে বাংলাদেশে ২৭ জন মারা গেছেন। আমি এও দেখেছি, জনবহুল দেশগুলোর মধ্যে মৃত্যুর হার কম কোথায় আছে। জাপানে হচ্ছে ০.১ শতাংশ, এরপরই বাংলাদেশে ০.২ শতাংশ। সবার ওপরে আছে চীন, শূন্য শতাংশ। আর বড় জনগোষ্ঠীর বাকি সব দেশে মৃত্যুহার বেশি।’

তিনি আরও বলেন, ‘করোনার কারণে পৃথিবীর অর্থনীতি মাইনাসে চলে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাইনাস ২ দশমিক ৫, ইউরোপ শুধু ৫-৬ প্লাসে আছে। আমাদের এখানে করোনা নিয়ন্ত্রণে ছিল বলে সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।’

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম