বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ: ঠাণ্ডা মাথায় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৬, ২২:২৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ২২:৩১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটবে। বিএনপিকে মাথা ঠাণ্ডা রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

বুধবার দুপুরে নির্বাচনি এলাকা কাজীপুরের চালিতাডাঙ্গা মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎসহ প্রভৃতি খাতে সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করারও আহবান জানান। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিনাযুদ্ধে ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় ঘটেছে, সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে।

চালিতাডাঙ্গা মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম