৩৪২টি বাসের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৫২

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ৩৪২টি বাস থেকে ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনব্যাপী ৩৪২টি গণপরিবহনের মধ্যে ২৮২টি ডিজেল ও ৬১টি সিএনজিচালিত বাস ও মিনিবাসে অভিযান চালানো হয়। এ ছাড়া একই অপরাধ পুনরাবৃত্তির কারণে একটি বাসকে ডাম্পিং-এ পাঠানো হয়। এ সময় দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়।

ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত তদারকি করেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ সময় তিনি যাত্রীদের অভিযোগ শোনেন ও সমস্যার সমাধান করেন। তার সঙ্গে ছিলেন পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিনসহ বাস, মিনিবাস মালিক সমিতির নেতারা।

/আরটি/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম