রাজউকের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিতে হবে ২৫ জানুয়ারির মধ্যে

ওমর ফারুক
২০ জানুয়ারি ২০১৬, ২৩:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ০২:১০

রাজউকের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিতে হবে ২৫ জানুয়ারির মধ্যে রাজউক নিয়ে জনগণের অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য ২৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। গণশুনানিতে অংশ নেওয়ার জন্য ২৫ জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দুদকের সঙ্গে যোগাযোগ করতে হবে।  রাজউকে জনগণের হয়রানির কমাতে গণশুনানির বিষয়ে প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বুধবার দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
এদিকে, দুদক সূত্র জানিয়েছে, ঢাকায় যাদের বাড়িঘর আছে, তাদের কোনও না কোনও দিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) যেতে হয়। কিন্তু এই যাওয়াটা অনেকের জন্য সুখকর হয় না। বাড়ির নকশার অনুমোদন, ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণ, রাজউক থেকে পাওয়া প্লটের দখল বুঝে নেওয়া, নামজারি, আমমোক্তারনামার অনুমোদনের কাজ করাতে গিয়ে ‍দুর্নীতিবাজদের খপ্পরে পড়ে নাস্তানাবুদ হতে হয় তাদের। যুগের পর যুগ এভাবেই চলছে রাজউক। জনগণের এ হয়রানি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি এই হয়রানি আরও বেড়েছে।
সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে প্রচারাভিযানকালে মো. নাসিরউদ্দীন আহমেদ বলেন, রাজউক সংক্রান্ত অভিযোগ সমাধানের মাধ্যমে ভুক্তভোগীরা যেন উন্নত সেবা পান, সে লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৭ জানুয়ারি গণশুনানির আয়োজন করা হয়েছে। এরপর এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানো হবে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদক দেশব্যাপী গণশুনানির কার্যক্রম পরিচালনা করছে। নাগরিক সনদ অনুযায়ী জনগণ সেবা পাচ্ছেন কি না, তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম