খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর আরেকটু মানবতা প্রত্যাশা বিএনপি এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬:৪০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক মানবতা দেখিয়েছেন উল্লেখ করে তার চিকিৎসায় বিদেশে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আরেকটু মানবতা প্রত্যাশা করেছেন বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন। বৃহস্পতিবার (১৮ নেভেম্বর) জাতীয় সংসদে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১’ জনমত যাচাই ও বাছাইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে এ প্রত্যাশার কথা জানান তিনি।

মোশারফ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া কিডনি, লিভার, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। প্রধানমন্ত্রী অনেক মানবতা দেখিয়েছেন। আরেকটু মানবতা আমরা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘একজন মানুষকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। যেন তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়। এটা আমাদের জোরালো দাবি থাকবে।’

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম