বাংলাদেশি কর্মীদের প্রশংসা করলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৯:০৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৯:০৪

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার (২২ নভেম্বর)  বিকালে ঢাকার মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) পরিদর্শন করেছেন। এসময় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বিকালে বিকেটিটিসিতে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

এরপর বিকেটিটিসি’র কনফারেন্স রুমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনও অনিয়মতান্ত্রিক অভিবাসনকে সবসময় নিরুৎসাহিত করে।’

এতে আরও বক্তব্য রাখেন— মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ইব্রাহীম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি প্রমুখ।

মতবিনিময় শেষে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বিকেটিটিসিতে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম