একনেকে ২৯ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৪:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪:৪৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা মঙ্গলবার (২৩ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় যুক্ত হয়ে এই অনুমোদন দেন।

অনুমোদিত প্রকল্পের মধ্যে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি। এগুলো হলো রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২ (আরটিআইপি-২) (৩য় সংশোধিত); সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) এবং হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি করে প্রকল্প অনুমোদন পেয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প দুটি হলো ‘আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ এবং ‘নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’।

পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই প্রকল্প হলো খুলনা জেলার পোল্ডার নং-১৪/১ পুনর্বাসন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বর্ধিতকরণ (উপাদান-১, বিডব্লিউডিবি অংশ)।

অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে মেরিন একাডেমির আধুনিকীকরণ’; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘ডিজিটাল সংযোগ স্থাপন’; এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মাতারবাড়ি ২´৬০০ মেঃওঃ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার (১ম সংশোধিত)’। 

সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম