দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ-মালদ্বীপ একসঙ্গে কাজ করতে পারে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ২০:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২০:৪৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও মালদ্বীপ একসঙ্গে কাজ করতে পারে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশ সফররত মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, বঙ্গভবনে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ এর মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উল্লেখ রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাষ্ট্রপতি আশা করেন, মালদ্বীপের উপরাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও মালদ্বীপ উভয় ‘ঝুঁকিপূর্ণ দেশ’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে কাজ করতে পারে। সাক্ষাৎকালে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান।

ফয়সাল নাসিম শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। তিনদিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসেন মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট। 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম