সুবর্ণজয়ন্তীতে বিশেষ আলোচনা, প্রস্তাব তুলবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ২৩:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২৩:১৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (২৪ নভেম্বর) সংসদে বিশেষ আলোচনা শুরু হবে। সংসদে ১৪৭ বিধিতে প্রস্তাব এনে দুদিন ব্যাপী আলোচনা করে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তা গ্রহণ করা হবে। ১৪৭ বিধির এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজেই তুলবেন। এর আগে মুজিববর্ষের বিশেষ অধিবেশনের প্রস্তাবটিও তিনি তুলেছিলেন।

এদিকে বুধবারের বৈঠকের শুরুতেই বিকাল ৩টায় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর স্মারক ভাষণ দেবেন। সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। বৃহস্পতিবার বিশেষ আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হবে। অতীতের রেওয়াজ অনুযায়ী বিশেষ আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গৃহীত হতে পারে।

গত বৃহস্পতিবার সংসদ অধিবেশন মুলতবি ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুদিনের বিশেষ আলোচনার কথা জানিয়ে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। স্পিকার আরও জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে ২৪ ও ২৫ নভেম্বর বিশেষ আলোচনা হবে।

এর আগে গত বছরের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনাভাইরাস মহামারির জন্য কর্মসূচিগুলো যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। তবে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সুবর্ণজয়ন্তী আগামী ২৬ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম