দেশের সব গ্রাম শহর হয়নি: সুলতান মনসুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:১৭

বাংলাদেশে সব গ্রাম শহরে পরিণত হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। বুধবার (২৪ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে বাংলাদেশের সব গ্রাম শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। পরে সুলতান মনসুর তার বক্তব্যের একপর্যায়ে তোফায়েল আহমেদের বক্তব্য খণ্ডন করেন। এ সময় তোফায়েল আহমেদ অধিবেশনে ছিলেন না। 

সুলতান মনসুর বলেন, তোফায়েল আহমেদ বলেছেন বাংলাদেশের সব গ্রাম শহরে পরিণত হয়েছে। আসলে আমি বলবো­­, বাংলাদেশের সব গ্রাম শহর হয়নি। তোফায়েল ভাই চলে গেছেন। তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন। আমাকেও নেত্রী (শেখ হাসিনা) ডাকসুর ভিপি বানিয়েছিলেন, ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন। তোফায়েল আহমেদ যে সুযোগ-সুবিধা পেয়েছেন, সেই সুযোগ দিয়ে তিনি তার গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। আমরা সেই সুযোগ পাইনি। আমাদের গ্রামকে শহরে রূপান্তর করতে পারিনি। বাংলাদেশের সব গ্রামকে শহরে পরিণত করতে হবে।

সুলতান মনসুর এ সময় জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান এরশাদকে আর্মি চিফ অব স্টাফ করেছিলেন। এরশাদ কর্নেল রশিদকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন সামরিক শাসক। আর এরশাদ ছিলেন স্বৈরশাসক।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম