উচ্চ আদালতের বিচারকদের ভ্রমণ ভাতা বাড়ছে, সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১২:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:১৬

উচ্চ আদালতের বিচারকদের দেশের ভেতরে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভাতা বাড়াতে সংসদে বিল তোলা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল-২০২১’ সংসদে উত্থাপন করলে পরে তা পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৭৬ সালের এ সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করে বাংলায় নতুন আইন এবং ভ্রমণ সংক্রান্ত ভাতা বাড়ানোর জন্য খসড়া আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে।

বর্তমানে উচ্চ আদালতের একজন বিচারক সুপ্রিম কোর্ট সদর দফতরের বাইরে দায়িত্ব পালনকালে দৈনিক চারশ টাকা করে ভাতা পান। খসড়া আইনে এই ভাতা বাড়ানো হয়েছে। বলা হয়েছে, কোনও বিচারক দায়িত্ব পালনে সদর দফতরের বাইরে থাকলে ছুটির দিনসহ দৈনিক ১৪০০ টাকা হারে ভাতা পাবেন।

খসড়া আইনে বলা হয়, সড়কপথে ভ্রমণের জন্য একজন বিচারক প্রতি কিলোমিটার তিন টাকা ৭৫ পয়সা হারে ভাতা পাবেন। বর্তমানে এক্ষেত্রে একজন বিচারক পান প্রতি কিলোমিটার এক টাকা হারে। 

এছাড়া খসড়ার আইনে রেলপথ, নৌপথ ও আকাশপথে ভ্রমণের বিভিন্ন ভাতার প্রস্তাব করা হয়েছে। বিলে বলা হয়েছে, যেক্ষেত্রে ভ্রমণের জন্য একাধিক যাত্রাপথ রয়েছে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত এবং স্বল্প ব্যয়ের ভ্রমণ ভাতা দাবি করতে হবে।

বিলে আরও বলা হয়েছে, কোনও বিচারক ছুটিতে গেলে, ছুটি থেকে ফেরত আসলে কিংবা বিদেশে ছুটি কাটিয়ে আবার দায়িত্বে যোগ দেওয়ার জন্য ফিরলে, কিংবা অবসর পরবর্তীকালে নিজ বাসস্থানে ফিরে আসার ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে ট্রেনে, লঞ্চে, জাহাজে বা স্টিমারে ভ্রমণ করে নিজের জন্য ভাড়া পরিশোধ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত দুই বার্থের প্রথম শ্রেণির একটি কম্পার্টমেন্ট বা শীতাতপ নিয়ন্ত্রিত কোচের একটি কম্পার্টমেন্ট বা প্রথম শ্রেণির কেবিন পাবেন। আকাশপথে ভ্রমণ করলে নিজের পরিশোধিত ভাড়া পাবেন।

কোনও বিচারক পদে যোগ দেওয়ার সময় ভ্রমণের জন্য স্ত্রী বা স্বামী, সন্তান ছাড়াও তিনজন ব্যক্তিগত পরিচারকের জন্য সর্বনিম্ন হারে সড়ক, রেল বা স্টিমার ভাড়া পাবেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম