পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে: জাপার চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৮:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:০৪

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বিভিন্ন ইস্যুতে সরকারের প্রশংসা করায় পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আমরা সেই তকমা মুছতে চাই।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুজিবুল হক অনেকটা হাস্যরস করে এ কথা বলেন।

এর আগে বিলটির জনমত যাচাইয়ের বক্তৃতায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। যা পালন করি, তা বিশ্বাস করি না। সমালোচনার জন্য অনেক সময় আমরা শুধু সমালোচনার ঝড় বইয়ে দেই। প্রশংসার বিষয়গুলোকে আমরা নিদারুণভাবে উপেক্ষা করে যাই। সরকার ক্ষমতায় আছে বলে বিরোধী দল কি শুধু সমালোচনাই করবে। সরকারের কি কোনও ভালো কাজ নেই? যখন বক্তব্য দেন তখন কি সেই কাজগুলোর প্রশংসা কেউ করেন?

পরে সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নেন মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সড়ক পরিবহনমন্ত্রী দুঃখ করে বলেছেন, আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না। কথাটি সঠিক নয়। সংসদে দেখবেন—আমার এলাকায় যে অল ওয়েদার রাস্তাসহ তিনি যা করেছেন, তার কথা অনেকবার বলেছি। শুধু বলেছেই না, আমাদের সংসদ সদস্যরা সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলবো বলেন।

তিনি বলেন, আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরেও যদি আপনাদের মন না ভরে, তাহলে আর তো কিছু করার নেই।

আর আগে জনমত যাচাই-বাছাইয়ের আলোচনায় অংশ নিয়ে চুন্নু বলেন, মহাসড়ক বিলটি অনেক গুরুত্বপূর্ণ। এই বিলটি অনেকদিন রাস্তায় ঘুরাঘুরি করছে। পাস করার কথা আরও আগে। নানান কারণে পাস হয়নি। আমার বাড়ি কিশোরগঞ্জ, গাজীপুর-টঙ্গী-পাকুন্দিয়া হয়ে আমার যাতায়াতের রাস্তা। গত সাত আট বছর ধরে এই রাস্তা ব্যবহার করতে পারি না—টঙ্গী থেকে গাজীপুর যাওয়া যায় না। ইহজনমে পারবো কিনা—এটি যদি মন্ত্রী মহোদয় বলেন উপকার হয়। বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরবঙ্গের মানুষ এই রাস্তা দিয়ে যায়। তাদের যে কি দুর্ভোগ, কি যে অসুবিধা তা ভাষায় বলতে পারবো না। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়—আপনি যদি একদিন সকাল ৮টা ৯টার সময় যান দেখতে পারবেন।

সড়কের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে সড়কের নিরাপত্তা কি অবস্থায় আছে—সেটা গত কয়েকদিনের পত্রিকায় দেখেন। গত দুইদিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালক নেই। কেমন নিরাপত্তা। কেমন মাতবর চালক ১০ হাজার টাকা দিয়ে অন্যলোক দিয়ে গাড়ি চালায়। সেই লোক এসে গাড়ি উঠিয়ে দেয় ছাত্রের উপরে। মানুষ মেরে ফেলে।

এসময় তিনি বলেন, আমার পাশে বসে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (মশিউর রহমান রাঙ্গা)। মালিক সমিতির সভাপতি জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের (এনায়েত উল্লাহ)। শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের (শাজাহান খান), আর সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টির (ওসমান আলী)। কিছু বলবো যে ভালো করে, কোন সময় জানি কি হয়, ভয়ও পাই তবু বলতে হয়।

জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, বাসগুলো নির্ধারিত স্টপেজে রাখে না। অযান্ত্রিক যানবাহনগুলোর আলাদা লেন না থাকায় একাকার হয়ে যায়। চালকরা ড্রাগস নেয়। এদেরকে নির্ধারিত সময় অন্তর ডোপ টেস্ট করানো দরকার।

রেজাউল করিম বাবলু বলেন, সব চেয়ে বেশি প্রয়োজন চালকদের ডোপ টেস্ট করা। ডোপ টেস্ট এবং মোবাইলে কথা বলা বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

গাজীপুর সড়কের দুরবস্থা প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের নির্মাণ কাজের একটি যন্ত্রণাও রয়েছে। সেই যন্ত্রণাটা এই সড়কে একটু বেশি হয়েছে। ভোগান্তি হয়ে গেছে। ওই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ। বাস র‌্যাপিড ট্রানজিটও বাংলাদেশে প্রথম। একটি কোম্পানি খুব লো প্রাইজে কাজটি নিয়েছে। যে কারণে কাজ করতে গিয়ে তারা ঘাটে ঘাটে আমাদের সমস্যায় ফেলেছে। প্রধানমন্ত্রী সেই দেশের সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফান্ডিংয়ের কিছু সমস্যা ছিল তার সমাধান হয়েছে। আপনাদের বলতে পারি এই বর্ষাই শেষ বর্ষা। আগামী বছর আপনাদের দুর্ভোগ পোহাতে হবে না।

ছাত্রদের কাছে দেওয়া কথা প্রধানমন্ত্রী রেখেছেন। রমিজউদ্দিন কলেজের সেখানে আন্ডারপাস নির্মাণ হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় আছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম