সবাই মিলেই জঙ্গিবাদ প্রতিরোধ করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৪১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি কুচক্রী মহল বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে চায়। তিনি বলেন, ‘এ দেশে যখন জঙ্গিবাদ-সন্ত্রাস উত্থান হয়েছিল, তখন আমরা সকলে মিলেই জঙ্গিবাদ প্রতিরোধ করেছি।’

রবিবার (২৮ নভেম্বর) ঢাকায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও বক্তৃতা করেন।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে সভায় সংসদ সদস্য জুয়েল আরেং, অ্যাডভোকেট ঝর্ণা গ্লোরিয়া সরকার এবং বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, দি খ্রিষ্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা উপস্থিত ছিলেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হাজার বছর ধরে সব ধর্মের মানুষের বসবাস এ দেশে। সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা সকলে মিলে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। এ দেশে যখন জঙ্গিবাদ-সন্ত্রাস উত্থান হয়েছিল, তখন আমরা সবাই মিলেই জঙ্গিবাদ প্রতিরোধ করেছি।’

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশের সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে চায় একটি কুচক্রী মহল।  কোনোভাবেই তাদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। তিনি সব ধর্মের অনুসারীদের জন্য বাসযোগ্য ও নিরাপদ একটি দেশের স্বপ্ন গড়ার লক্ষ্যে বাংলাদেশ প্রতিষ্ঠা করে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন।’

তিনি বলেন, ‘গত ১২ বছরে ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে ৪৭২টি চার্চ, গির্জা, উপাসনালয় নির্মাণ, সংস্কার, মেরামত ও উন্নয়নের জন্য ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ৫৫টি গির্জা ও সেমিট্রিতে ৮১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুভ বড়দিন-২০১৮, ২০১৯ ও ২০২০ খ্রিষ্টাব্দ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি ৫০ লাখ টাকা ৪০২টি চার্চ, গির্জা, উপাসনালয়ের অনুকূলে অনুদান প্রদান করা হয়েছে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী
মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রীরা
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
ঘর বারবার অগোছালো হয়ে যাচ্ছে? কিছু অভ্যাসেই মিলবে পরিপাটি অন্দর
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
নরওয়ের দুর্গম প্রকৃতির মাঝে ঐতিহাসিক হোটেল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী