শ্রমিক নেওয়ার বিষয়ে ঢাকা-এথেন্সের আগ্রহপত্র স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ০০:০৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০০:০৪

বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে ঢাকা ও এথেন্সের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। সোমবার এথেন্সে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকির মধ্যে এক আনুষ্ঠানিক বৈঠকের পর নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা ও শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে তারা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনাকালে, বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানবপাচার অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলে মত প্রকাশ করেন।

এ সময় তারা বাংলাদেশ থেকে চাহিদা অনুযায়ী গ্রিসের বিভিন্ন শ্রমঘন খাতসমূহে শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীদের আগমনের জন্য বিভিন্ন প্রাসঙ্গিক দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও গ্রিসের মধ্যকার প্রস্তাবিত 'গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান বিষয়ক সমঝোতা স্মারক'-টি স্বাক্ষরিত হলে বাংলাদেশ হতে আগ্রহী শ্রমিকরা সহজে, নিরাপদে ও স্বল্প খরচে গ্রিসে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয় বৈঠকে।

শ্রমিক নেওয়ার বিষয়ে ঢাকা-এথেন্সের আগ্রহপত্র স্বাক্ষর

এ সময় গ্রিক মন্ত্রী মিতারাকি আগামী জানুয়ারির মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হবে এবং আগামী ফেব্রুয়ারিতে তার ঢাকা সফরকালে প্রস্তাবিত সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে, রাষ্ট্রদূত আসুদ আহ্মেদ, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রিসের কৃষি, পর্যটন এবং তৈরি পোশাক শিল্পখাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে যা পূরণের জন্য গ্রিক সরকার এ বছরের সেপ্টেম্বরে মাসে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত আইনটি সংশোধন করে প্রবাসী শ্রমিকদের ৫ বছর মেয়াদী ভিসা প্রদানের সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশটিতে বিদেশি শ্রমিকদের বৈধভাবে এসে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল” নামে একটি বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে ইমরান আহমদ একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দল নিয়ে সরকারি সফরে বর্তমানে গ্রিসে অবস্থান করছেন।

/এসএসজেড/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে ট্রাম্প
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র ও ইরানের ৬০ দিনের সম্ভাব্য চুক্তিতে যা আছে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম