রাজউকের উচ্ছেদ অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ২২:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২২:৫৮

রাজউকরাজধানীর গুলশান, উত্তর ও ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ছয়টি ভবনের কার পার্কিং থেকে অবৈধ স্থাপনা এবং রাস্তার সঙ্গে ভবনের সংযুক্তকারী সিঁড়ি ও র‌্যাম্প উচ্ছেদ করেছে রাজউক। জরিমানা আদায় করা হয়েছে পাঁচ লাখ টাকা।
রাজউকের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।
রাজউক জানিয়েছে, গুলশান জোন-৪ এর বিভিন্ন ভবনের সামনে ১২টি র‌্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। দু’টি ভবনের কার পার্কিং স্থানে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবন মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ টাকা।
উত্তরা আদর্শ শহরের বাণিজ্যিক এলাকার ৩ নম্বর সেক্টরের ঢাকা ময়মনসিংহ রোডে অবস্থিত কুশল সেন্টারের বেজমেন্টে কাঁচা বাজারও বৃহস্পতিবার সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। এখানে দোকান ছিল ১৭০টি। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের কর্মকর্তা মিজানুর রহমান।
ধানমণ্ডির গ্রিন রোড এলাকার তিনটি ভবনের কার পার্কিং থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখানে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। উচ্ছেদ পরিচালনা করেন অথরাইজড অফিসার শফিউল হান্নান।
/ওএফ/এফএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি