তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি ৪০ নারী অধিকারকর্মীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ০১:২৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০১:৩১

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার নাতনী জায়মা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ৪০ নারী অধিকারকর্মী। গত ২ ডিসেম্বর নাহিদরেইনস নামক একটি অনলাইন লাইভে  তথ্যপ্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যকে লিঙ্গবাদী, কুৎসিত যৌন হয়রানিমুলক আখ্যা দিয়েছেন তারা।

সোমবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে নারী অধিকারকর্মীরা বলেন, ‘রাষ্ট্রীয় পদে আসীন একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর মুখে এই ভাষা বাংলাদেশের আপামর নারীদের অপমান এবং অসম্মান করেছে বলে আমরা মনে করি। এর মধ্য দিয়ে নারীর প্রতি যৌন হয়রানিকে সমাজ এবং রাষ্ট্রে কাঠামোগতভাবে প্রতিষ্ঠিত করার বৈধতা দেওয়া হয়।’

বিবৃতিতে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে যথাযথ জবাবদিহির আওতায় এনে অপসারণের দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তাসলিমা সুলতানা, নাসরিন খন্দকার, স্নিগ্ধা রেজওয়ানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, উইমেন চ্যাপ্টার সম্পাদক সুপ্রীতি ধর, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, নারী নেত্রী ফরিদা আখতার, মিথিলা মাহফুজ, শিক্ষক, শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, উদ্যোক্তা তাসলিমা মিজি, ফেমিনিস্ট ফ্যাক্টরের সম্পাদক মুনমুন শারমীন শামস, সাংবাদিক ইশরাত জাহান উর্মি, একটিভিস্ট পূরবী তালুকদার, দিলশানা পারুল, মোশফেক আরা শিমুল, নারী সংহতি নাসরিন আক্তার সুমি, সুমি রেক্সোনা, মনজুন নাহার, উন্নয়নকর্মী ফেরদৌস আরা রুমী, মাহফুজা মালা, প্রমা ইসরাত, একটিভিস্ট সুমাইয়া নাসরিন সুমু, মারজিয়া প্রভা, অপরাজিতা সংগীতা।

/জেজে/
সম্পর্কিত
তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা, গ্রেফতার নিয়ম মেনে
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার