৩১ জানুয়ারি থেকে ৩৫তম বিসিএস’র মৌখিক পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৬, ১৩:১৮আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৩:২২

পিএসসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে। শুক্রবার এই তালিকা প্রকাশ করেছে পিএসসি।

আগামী ৩১ জানুয়ারি (রবিবার) থেকে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে সাধারণ এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। ৩ মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি প্রার্থীদের পরীক্ষার সূচি পরে জানানো হবে।

গত ১৩ জানুয়ারি ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। যাতে উত্তীর্ণ হন ৬ হাজার ৮৮ জন চাকরি প্রত্যাশী।

পিএসসি বলছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কমিশন থেকে ডাকযোগে প্রার্থীদের কোনও সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।

কমিশনের ওয়েবসাইট থেকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত দিনে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে।

মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বিপিএসসি ফরম-২ এর সঙ্গে দাখিল করা মুক্তিযোদ্ধা সনদের দুটি সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা সনদধারীর জন্ম তারিখ সম্বলিত এসএসসি/সমমানের সনদ, এসএসসি পাস না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সনদ বা জন্ম তারিখ সম্বলিত প্রামাণিক দলিল, মুক্তিবার্তা/গেজেটের সত্যায়িত দুটি কপিসহ এসব কাগজের দুই সেট মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে।

৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩টি পদে লোক নিয়োগের কথা রয়েছে।

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম