বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:০৭

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কারও ঘোষণা করেছে। এ বছর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৪১তম জেনারেল কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে এটি তুলে দিয়েছেন।’ মঙ্গলবার (৭ ডিসেম্বর) গোপালগঞ্জে শেখ মনি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘পথে পথে বিজয় কর্মসূচি’র অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের একটি আঞ্চলিক সমাবেশে অংশ নেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর ও মুক্তিযোদ্ধা ফিরোজ খান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডা. দীপু মনি।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
এখন আমি জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে: ট্রাইব্যুনালকে দীপু মনি
সর্বশেষ খবর
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক