ভারত পাশে না থাকলে আরও রক্ত দিতে হতো: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২০:০১

ভারতের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘আমাদের দেশে একটা শ্রেণি আছে, যারা সবসময় ভারতের পিছে লেগে থাকে। কারণটা কী? আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছিল, পাশে দাঁড়িয়েছিল। না হলে ৯ মাসে দেশ স্বাধীন করতে পারতাম না। দীর্ঘ সময় লাগতো, আরও রক্ত দিতে হতো।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঐতিহাসিক কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘একটা শ্রেণি স্বাধীনতায় বিশ্বাস করে না। স্বাধীনতার চেতনাকে ধারণ করে না, লালন করে না। আমাদের রাষ্ট্রের যে মূলনীতি গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র- এরা এগুলো ধারণ করে না।’

মন্ত্রী বলেন, ‘আমি জীবনেও দেখিনি নিজের দলের খেলা হলে অন্য কাউকে সমর্থন করে। যদি অন্য দুই দলের খেলা হয়, তাহলে অপশন থাকে তাকে সমর্থন করার। কিন্তু নিজ দেশের সমর্থন না করে অন্য দেশের সমর্থন করে তাদের উল্লাস দেখে মনে হয়, একটা শ্রেণি মনেপ্রাণে বাংলাদেশকে মেনে নিতে পারছে না।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘একজন আদালতের মাধ্যমে দোষী ব্যক্তি, তাও এতিমের টাকা আত্মসাতের দায়ে। তাকে যদি বিভিন্ন সুযোগ-সুবিধা না দেওয়া হয় তখন নাকি মানবাধিকার লঙ্ঘন হয়। তখন (যুদ্ধের সময়) তাদের এই মানবতা ছিল কোথায়।’

স্বাধীনতাবিরোধীদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তারা মানবতার কথা বলে। কথায় কথায় বলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ৩০ লাখ মানুষ মারলো, তাদের তো দাফন কাফনও করায়নি; সে সময় মানবতা লঙ্ঘিত হয়নি? মানবতার লঙ্ঘন হয় এখন?’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, শুকুর আলী সুমন, খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন মালা, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম প্রমুখ।

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম