শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১৩:৪২আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:১৫

শেখ হাসিনার মানবিকতা থেকে বিএনপির অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ও দলটির নেত্রী খালেদা জিয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি চরম অমানবিকতা দেখিয়েছেন। যারা এমন অমানবিকতা প্রদর্শন করেছেন, তাদের প্রতি যে মানবিক আচরণ আমাদের নেত্রী দেখিয়েছেন, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছুই আছে।’

শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ১৯৮১ সালে আমাদের নেত্রী দেশে ফেরত এসে ৩২ নম্বর বাড়িতে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান ওই বাড়িতে নেত্রীকে ঢুকতে দেয়নি। তাকে রাস্তায় বসে মিলাদ পড়তে হয়েছিল। তখন মানবাধিকারের কথা মনে ছিল না?’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৪ সালে যখন গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হলো, পার্লামেন্টে একটি শোক প্রস্তাব পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হলো, বিএনপি নেতারা হাস্যরস করে বললেন, ‘শেখ হাসিনা নিজে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, আর খালেদা জিয়া মুচকি মুচকি হাসছিলেন। তখন মানবাধিকারের কথা মনে ছিল না।’

ঘর থেকে মানবিকতা শুরু করার আহ্বান জানিয়ে ড. হাছান বলেন, ‘আমরা মানবাধিকার রক্ষায় সভা সেমিনার করবো, কিন্তু নিজের ঘরের মানবাধিকার রক্ষা করবো না; এটা তো হতে পারে না। মানবাধিকার রক্ষা নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে। নিজের ঘরের যে হাউজ ওয়াইফ, তারও একটা অধিকার আছে; সেও পরিশ্রম করে, সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায়, সেটি মাথায় রাখতে হবে। তা না হলে সঠিক মানবাধিকার রক্ষা সম্ভব হবে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

 

 

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম