২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৮

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৯ জন এবং মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১৭ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জন।  

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানাচ্ছে, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৯ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৬৬টি, আর পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১০ লাখ ৮২ হাজার ৯৫৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৮ লাখ ৫৪ হাজার ৭০৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ লাখ ২৮ হাজার ২৪৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ৩৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নারী। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৯৪ জন এবং নারী ১০ হাজার ৯৩ জন।

মারা যাওয়া ওই নারীর বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তার বাড়ি চট্টগ্রাম বিভাগে। তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম