বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আয়োজন করলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৯:৩৪

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা গর্বিত জাতি যে বিশ্বের প্রথম ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করেছি আমরা। এটি ভাবতেই বুকটা ভরে যায় যে কোনও উন্নত বা পশ্চিমা দেশ নয়, ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আমরা প্রথম করলাম। এই ধারাবাহিকতাতেই আমাদের ডাক অধিদফতর ডিজিটাল হচ্ছে। এর শুরুর কাজটা বেশ এগিয়েছে এবং আমাদের ডাকটিকিট বিশ্বের যেকোনও প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পারবেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকায় অনলাইনে ফেডারেশন অব ইন্টার এশিয়া ফিলাটেলির সহযোগিতায় বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু ২০২১’ শীর্ষক প্রথমবারের মতো ভার্চুয়াল স্মারক ডাকটিকেট প্রদর্শনীর উদ্বোধনকালে অনলাইন মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আয়োজন করলো বাংলাদেশ

বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, এফআইপি প্রেসিডেন্ট বার্নার্ড বেস্টন ও এফআইএপি প্রেসিডেন্ট ড. প্রকোপ চিরাকীতি ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তৃতা করেন। বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।

মন্ত্রী বলেন,  স্মারক ডাকটিকিট ইতিহাসের বাহক। স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে রেখে যাওয়া জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্মরণীয় করে রাখা যায়। যখন খুশি যে কেউ ডাক টিকিটের মাধ্যমে ইতিহাসকে তার চোখের সামনে দৃশ্যমান করতে পারে। টেলিযোগাযোগ মন্ত্রী ‘বঙ্গবন্ধু ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক ডাক প্রদর্শনীকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ‘বঙ্গবন্ধু ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক ডাকটিকিট প্রদর্শনীকে একটি মহতী উদ্যোগ উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের প্রদর্শনী দেশের জন্য অত্যন্ত গৌরবের।

ডাক অধিদফতরের মহাপরিচালক এই আয়োজনের অংশীদার হওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ৩টি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। প্রদর্শনীটি দেখতে ওয়েবসাইটে লগইন করতে হবে।

পরে মন্ত্রী এই উপলক্ষে একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আয়োজন করলো বাংলাদেশ

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম