ভারত মহাসাগরের তলদেশে অবস্থিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সহযোগিতার জন্য কাজ করতে আগ্রহী ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন ও ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির ২৬তম কাউন্সিল বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।
গত ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জ্যামাইকাতে সিবেড অথরিটির ২৬তম কাউন্সিল বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ওই বৈঠকে সকল সদস্য (৩৬টি দেশ) অংশগ্রহণ করে।
শনিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর সমুদ্রে পলিমেটালিক নডিয়ুল খুঁজে বের করার জন্য আগের সাতটি চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে।
কাউন্সিলের পরবর্তী বৈঠক আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়।









