২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৯

আগামী ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের আগেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরিতে কাজ চলছে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা যেসব তালিকা পেয়েছি, সেগুলো প্রকাশ করা হয়েছে। অনেক আবেদন আছে, সেগুলোর ‍যথার্থতা নিরূপণে স্ব-স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। ফেরত পেলে শিগগিরই পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হবে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।

হানাদাররা জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ থেকে ৫০ বছর আগে বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। ওই খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এই রাষ্ট্রটি যাতে ব্যর্থ রাষ্ট্র হয়— সেজন্যই সুপরিকল্পিতভাবে তারা বুদ্ধিজীবীদের; যারা শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শ্রেষ্ঠ সন্তানদের তারা ধরে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে।

আজকে সেই হত্যাকারীরা, যারা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে। রাজনৈতিক আশ্রয়ের নামে তারা মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে এখনও বিভিন্ন দেশে রয়েছে। বিশেষ করে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল সেইসব রাষ্ট্রে তারা পালিয়ে আছে। কূটনৈতিকভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার এসব খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন জিয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম