বাংলাদেশের আইটি খাতে ফ্রান্সের বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ২০:৩৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:০৯

হাইটেক পার্কসহ বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের  রাষ্ট্রদূত জিন মারিন শু রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।’

তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের রফতানি পণ্যের উল্লেখযোগ্য গন্তব্যস্থল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এ সুযোগ কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপরে গুরুত্বারোপ করেন।

করোনার টিকা সংগ্রহে সহযোগিতা প্রদান এবং কোভ্যাক্সের মাধ্যমে ২০ লাখ টিকা উপহার দেওয়ায় ফ্রান্সের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত)  মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম