ভারতের রাষ্ট্রপতি রওনা দিয়েছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১০:২৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০:৪৪

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার অফিসিয়াল অ্যাকাউন্টে আজ সকাল ৯টা ২০ মিনিটে এ সংক্রান্ত টুইট করা হয়েছে। এতে দেখা যায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ঢোকার আগমুহূর্তে বিদায় নিচ্ছেন তিনি। 

টুইটারে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া অ্যাকাউন্টে বলা হয়েছে, বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করতে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। করোনা মহামারির পর এটাই তার প্রথম বিদেশ সফর। এছাড়া ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রামনাথ কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর।

ভারতের রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে লালগালিচা অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এদিকে ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে ট্রাফিক ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। রাজধানীতে বিভিন্ন সড়কে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাই বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে আগেভাগে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানায় ডিএমপি।

রামনাথ কোবিন্দ

ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরসূচি

  • আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এরপর বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে তাকে।
  • সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। এরপর দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন।
  • বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। পরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন ভারতের রাষ্ট্রপতি।
  • আগামীকাল (১৬ ডিসেম্বর) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এখানে আরও থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
  • সফরের তৃতীয় দিন (১৭ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনাস্থ কালীমন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন ও মন্দির পরিদর্শন করবেন। মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ দেখিয়েছেন তিনি।
  • রাষ্ট্রীয় সফর শেষে শনিবার দুপুরে দিল্লি ফেরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রামনাথ কোবিন্দ।
/এসএসজেড/জেএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম