করোনায় আরও ৪ মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৭ জন এবং মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন। বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৩১৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৫৩টি। এখন পর্যন্ত এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর আরও জানায়, গত ২৪ রোগী শনাক্তের হার ১ দশমিক ০৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে তিন জন পুরুষ এবং নারী একজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, এরমধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের। 

চার জনের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩ জন। বেসরকারি হাসপাতালে মারা গেছে একজন। 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম