কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৫৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কানাডার সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে (জিআইএফএস) বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার নিয়োগসহ সব বিষয় সম্পন্ন হয়েছে। জিআইএফএসের জিনোমিকস ও বায়োইনফরমেটিকসের পরিচালক ড. অ্যান্ড্রু শার্পকে বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চেয়ারের আওতায় বাংলাদেশের জাতীয় কৃষি গবেষণা সিস্টেম-ভুক্ত (এনএআরএস) প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী সমসাময়িক বিষয়ের ওপর এনএআরএসের ৬ জন গবেষক পিএইচডি এবং ১৫ জন গবেষক পোস্ট-ডক্টরাল গবেষণা করার সুযোগ পাবেন। এছাড়া, এই চেয়ারের মাধ্যমে বাংলাদেশ এবং কানাডার কৃষি গবেষকদের মধ্যে গবেষণা, উন্নত জ্ঞান ও প্রযুক্তি বিনিময় ও সহযোগিতার বিষয়ে সম্পর্ক স্থাপিত হবে ও এটি অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিকে গত  রবিবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জিআইএফএস’র আঞ্চলিক অফিস চালু হয়েছে। এ অফিস উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. অ্যান্ড্রু শার্পের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এই সফরকালে তিনি পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষক নির্বাচন বিষয়ে বিএআরসি’র সঙ্গে আলোচনা করেন।

বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন

এছাড়া বাংলাদেশে বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এটি বাস্তবায়নে জিআইএফএস-কানাডা বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, সাস্কাচুয়ান কানাডার কৃষি উৎপাদনে শীর্ষস্থানীয় প্রদেশ এবং সাস্কাচুয়ানকে কানাডার খাদ্যভাণ্ডার বলা হয়। সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয় কানাডায় কৃষিশিক্ষা ও গবেষণার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। জিআইএফএসের আঞ্চলিক অফিস উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, ‘বহুমুখী ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে সাস্কাচুয়ান অঞ্চলের বিশ্বজুড়ে সুনাম রয়েছে। সেখানে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন, ঢাকায় তাদের অফিস চালু এবং বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপনের ফলে কানাডার প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। বাংলাদেশ ও কানাডার মধ্যে কৃষি খাতে সহযোগিতা আরও জোরদার হবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিলো দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ খবর
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক