বিজয় দিবসে ডাকটিকিট ও পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিজয় দিবস ও দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ পর্যটনের ব্র্যান্ড নেম ‘মুজিবের বাংলাদেশ’ লোগো এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন। 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জেনারেল ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!