কাব স্কাউটদের যোগ্য হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৬, ১২:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১২:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভবিষ্যতের নেতৃত্বভার গ্রহণ এবং দেশ পরিচালনায় কাব স্কাউটদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ৮ম জাতীয় কাব ক্যাম্পুরির উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বুড়ি দাদু হয়ে গেছি। তোমরাই এখন আগামীর ভবিষ্যত। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমরাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব এমনকি সমাজের কর্ণধার হবে। তাই নিজেদেরকে চরিত্রবান ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান-বিজ্ঞানে যুগোপযোগী ও উন্নত শিক্ষা গ্রহণ করে তোমরাই আশা করি দেশকে সমৃদ্ধ করবে।’

এদিকে, শনিবার থেকে গাজীপুরের মৌচাকে অবস্থিত স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি। দেশের বিভিন্ন স্কুল ও মুক্ত দলের আট হাজার কাব স্কাউট এই আয়োজনে যোগ দিয়েছে। ক্যাম্পুরি শেষ হবে আগামী ২৮ জানুয়ারি।

/পিএইচ/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক