আগামী বছর ঢাকায় আসছেন এরদোয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২১:৩০

আগামী বছর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ঢাকা সফর করবেন। এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতা ও মাত্রা লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

বিজয় দিবসের ৫০ বছরে স্বাধীনতার  সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৭ ডিসেম্বর) ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল  মোহাম্মদ মনিরুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, ‘আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার দূরদর্শী নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছিল।

মনিরুল ইসলাম বলেন, আমাদের দুদেশের বন্ধুত্ব এখন অনেক শক্তিশালী। এ সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তুরস্কের সফরের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে । পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় আঙ্কারায় বঙ্গবন্ধুর নামে একটি পার্ক নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচিত হয়েছে। যা দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের উদ্যোগে ও শাকিল রেজা ইফতির পরিচালনায় নির্মিত তুরস্কে বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। এটিই বঙ্গবন্ধুকে নিয়ে তুর্কি ভাষায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র। যেখানে তুর্কির প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা বঙ্গবন্ধু সম্পর্কে তাদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করেছেন।

ইস্তান্বুলের একটি পাঁচতারকা হোটেলে ′বাংলাদেশ নাইট′ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে তুরস্কের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় দুই শতাধিক অতিথি অংশগ্রহণ করে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম