মালদ্বীপে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফেরাতে চুক্তির খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:০৯

মালদ্বীপের কারাগারে থাকা ৪৩ জন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রবিবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবন থেকে  সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রীদের এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই চুক্তির খসড়া অনুমোদনের কথা জানান।

তিনি জানান, মালদ্বীপে বিভিন্ন মামলায় বাংলাদেশের ৪৩ জন সাজাপ্রাপ্ত এবং ৪০ জন বিচারাধীন আছেন। এ ধরনের বন্দী এবং সাজাপ্রাপ্ত যারা আছেন তাদের দেশে ফিরিয়ে আনা এবং মালদ্বীপের যারা এমন বাংলাদেশে আছেন তাদের ফেরত পাঠাতে মালদ্বীপের সাথে বন্দী বিনিময় চুক্তি করতে যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ডিসেম্বর মালদ্বীপ সফরে গেলে এই চুক্তি স্বাক্ষর হবে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম