এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু কমেছে প্রায় ২৬ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫

গত সপ্তাহে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু কমেছে। কমেছে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও। তবে বেড়েছে নমুনা পরীক্ষা।

সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (১৩ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৫৮ জন। তার আগের সপ্তাহে (৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর) শনাক্ত হয়েছিলেন এক হাজার ৮৮২ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ছয় দশমিক ছয় শতাংশ রোগী কম শনাক্ত হয়েছেন।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২০ জন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ২৭ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু কমেছে ২৫ দশমিক ৯ শতাংশ।

অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৭৬টি এবং তার আগের সপ্তাহে পরীক্ষা করা হয়েছিল এক লাখ ৩৮ হাজার ৫৯২টি। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার বেড়েছে পাঁচ দশমিক তিন শতাংশ।

করোনাতে আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৪২১ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন এক হাজার ৮৭৬ জন। অর্থাৎ সুস্থ হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কমেছে ২৪ দশমিক তিন শতাংশ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম