সদাচরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ২০:০০আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২০:০০

ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি সদাচরণ করে নিজেদের সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২০ ডিসেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংলাপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুর জেলা ঐতিহাসিক কাল হতে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ ভূমি। মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মেহেরপুর জেলায় সব ধর্মের মানুষের মধ্যে চমৎকার আন্তঃধর্মীয় সম্প্রীতি রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত মেহেরপুর।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ রক্ষায় আমাদেরকে মহানবীর (সা.) জীবন থেকে শিক্ষা নিতে হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম