নৌযানে রাডার চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

নৌযানে রাডার স্থাপন চায় সংসদীয় কমিটি। এজন্য নৌযানে রাডার স্থাপনসহ নেভিগেটরদের প্রশিক্ষণ, মোবাইল কোর্ট চলমান রাখতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে পরামর্শ দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মাজহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার বিদ্যমান সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার জন্য সুপারিশ করা হয়।

কমিটি অভ্যন্তরীণ নৌ-রুটগুলোতে ড্রেজিং কার্যক্রমে জনবল ও আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া-মাওয়া-আরিচা ঘাটে লাইট হাউজ স্থাপন এবং নদী দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম