রাষ্ট্রপতির সংলাপের সাফল্য কামনা করেছেন ৩৭ নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৪২

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপের সাফল্য কামনা করেছেন দেশের ৩৭ জন বিশিষ্ট নাগরিক।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সচিবালয় থেকে পাঠানো বিবৃতিতে নাগরিকেরা বলেছেন, ‘রাষ্ট্রপতি দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী ও জরুরি বলে আমরা মনে করি।’

বিবৃতিতে সিরাজুল ইসলাম চৌধুরী,  ব্যারিস্টার আমীর-উল ইসলাম, এম হাফিজউদ্দিন খান, বিচারপতি আব্দুল মতিন, এম সাখাওয়াত হোসেন, হামিদা হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমদ, পারভীন হাসান, বদিউল আলম মজুমদার,  তোফায়েল আহমেদ, মুনিরা খান, শিরিন হক, শাহদীন মালিক, সারা হোসেন, শাহীন আনাম, তাসলিমা সুলতানা, শহিদুল আলম, শারমিন মুরশিদ, আবদুল লতিফ, সঞ্জীব দ্রং, শামসুল হুদা, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, রেহনুমা আহমেদ, স্বপন আদনান প্রমুখের নাম উল্লেখ করা হয়।

নাগরিকেরা বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি আজকের ক্ষীণ গণতন্ত্রের বাংলাদেশে এখন আবার নতুন করে গণতন্ত্র চর্চা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জবাবদিহি, আইনের সম ও ন্যায্য প্রয়োগ এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নকে সর্বময় ও বণ্টন ব্যবস্থাকে সাম্যমূলক করে তোলার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও ঐকমত্যের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলাপ-আলোচনা করবেন।’

এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশের ব্যাপারে সবার কাছে গ্রহণযোগ্য একটা খসড়া প্রস্তাবনা প্রণীত হবে, বলে আশা করেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ‘বলাবাহুল্য, এই প্রস্তাবনায় বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের রূপকল্পও স্থান পাবে। আমাদের প্রত্যাশা যে, সেই সঙ্গে মানবাধিকার সংক্রান্ত আমাদের ব্যাপক এবং প্রকট বিচ্যুতি নিরসনের নির্দিষ্ট পদক্ষেপগুলোও রচিত হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে প্রণীত প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৫) প্রদত্ত ক্ষমতাবলে মন্ত্রীপরিষদের বিবেচনার জন্যে প্রেরণ করবেন বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেন নাগরিকরা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম