চার বছরে ১১০০ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:০৮

আগামী চার বছরে প্রায় ১১৯ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ১১০০ কোটি টাকা বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে সুইজারল্যান্ড। ২০২২-২০২৫ মেয়াদে নেওয়া উন্নয়ন সহযোগিতা কর্মসূচির মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।

সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সুইজারল্যান্ড বাংলাদেশের জন্য ২০২২-২০২৫ মেয়াদে নেওয়া উন্নয়ন সহযোগিতা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সুইস দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সফররত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)-এর মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি এই সহযোগিতা কর্মসূচি উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

বাংলাদেশের স্থিতিশীল ‘এলডিসি গ্র্যাজুয়েশনে’ সহযোগিতা করা; সমৃদ্ধ, ন্যায়সঙ্গত ও সহনশীল একটি সমাজ গঠনে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থানে ভূমিকা রাখাই হলো সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫ এর সামগ্রিক লক্ষ্য।

সুইজারল্যান্ডের বৈদেশিক নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের আঙ্গিকে নতুন এই সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে বৈশ্বিক এজেন্ডা ২০৩০ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম