রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।
এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন। খবর: বাসস
আরও পড়ুন:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ









