‘প্রধানমন্ত্রী মালদ্বীপ থাকলেও দগ্ধদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ অবস্থান করলেও সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজ নিচ্ছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এই তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) আহতদের অবস্থা জানাতে গিয়ে তিনি এটি উল্লেখ করেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আমাকে টেলিফোন করেছেন, রোগীদের খোঁজ-খবর নিয়েছেন। সর্বাত্মক চেষ্টা করে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন। বরিশাল থেকে আসা রোগীদের জন্য যা করা যায় সব ব্যবস্থাই আমরা রাখছি।’

ইনস্টিটিউটের সমন্বয়ক আরও বলেন, ‘লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। দগ্ধদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে। বার্ন ইনস্টিটিউটের দুই সহকারী অধ্যাপকের নেতৃত্বে তারা চিকিৎসা সেবা দেবেন।’

ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে ২৪ ডিসেম্বর রাত ৩টার দিকে আগুন ধরে যায়। ইঞ্জিন কক্ষ থেকে এর সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪০ জনের লাশ উদ্ধার করেছে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।

/এআইবি/আরটি/জেএইচ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের