ভারত সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২২:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২২:১৫

ভারত সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশে ফেরেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ভারত সফরের শুরুতে অমর জোয়ান জয়তী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিমানবাহিনী প্রধান।

সফরে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে তার সদর দফতরে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন শেখ আব্দুল হান্নান। এর আগে তাকে ভারতীয় বিমানবাহিনী সদর দফতরে একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। 

এছাড়া ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর. হরি কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পেশাগত বিষয়ে মতবিনিময় করেছেন‌‌ এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 

ভারতে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান চন্ডিগড় ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন। 

এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয় আইএসপিআরে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিমানবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী এবং দুই কর্মকর্তা। ভারতীয় বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে গত ১৯ ডিসেম্বর এই সরকারি সফরে যান তিনি।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম