বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নীতিমালা করতে বললেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২০:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০:১১

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে একটি নীতিমাল করারও তাগিদ দেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে ‘বার্ষিক প্রতিবেদন ২০২০’ পেশ করতে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এ তাগিদ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতি ইউজিসিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ওয়াচডগ হিসেবে কাজ করার নির্দেশ দেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে একটি নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।’

সাক্ষাতের সময় ইউজিসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং ইউজিসির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রেস সচিব জানান, ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে এ সংক্রান্ত বাজেট দ্বিগুণ করা হয়েছে। এবছর ৩০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ইউজিসি চেয়ারম্যান ‘স্ট্রাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ২০১৮-২০৩০’ এর কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে গবেষণার কোনও বিকল্প নেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ যাতে এগিয়ে যেতে পারে, সে জন্য উচ্চশিক্ষার মান বাড়ানো জরুরি।’

রাষ্ট্রপতি যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন ও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের