এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৪৮ শতাংশ, মৃত্যু ৪১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:২৯

গত সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বেড়েছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষাও।

সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে (২৭ ডিসেম্বর, ২০২১ থেকে ২ জানুয়ারি, ২০২২ পর্যন্ত) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ২১৩ জন। তার আগের সপ্তাহে (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর) শনাক্ত হয়েছিলেন দুই হাজার ১৭০ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৪৮ দশমিক এক শতাংশ রোগী বেশি শনাক্ত হয়েছেন।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন, তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ১২ জন। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে মৃত্যু বেড়েছে ৪১ দশমিক সাত শতাংশ।

অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৮০৭টি এবং তার আগের সপ্তাহে পরীক্ষা করা হয়েছিল এক লাখ ২৬ হাজার ৯৫১টি। অর্থাৎ, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষার হার বেড়েছে চার দশমিক ছয় শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৩০ জন এবং তার আগের সপ্তাহে সুস্থ হয়ে উঠেছিলেন এক হাজার ৮৫৬ জন। অর্থাৎ, সুস্থ হওয়া রোগীর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বেড়েছে ১৪ দশমিক আট শতাংশ।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম