দেশে বর্তমানে খাস জমির পরিমান ৩৮ লাখ ৫৩ হাজার ৭৯৪ দশমিক ০৪৬ একর। এর মধ্যে কৃষি খাস জমির পরিমাণ হচ্ছে ২০ লাখ ৭১ হাজার ৮১৫ দশমিক ৯৭ একর এবং অকৃষি খাস জমির পরিমাণ ১৭ লাখ ৮১ হাজার ৯৭৮ দশমিক ০৭৬ একর।
সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ রবিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকের শুরুতে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর তথ্য অনুযায়ী সব চেয়ে বেশি খাসজমি রয়েছে বান্দরবান জেলায়। এ জেলায় ৭ লাখ ৭৪ হাজার ২৪৪ দশমিক ৭ একর খাস জমি রয়েছে। যার পুরোটাই কৃষি খাস জমি। অপরদিকে সব চেয়ে কম খাস জমি রয়েছে গোপালগঞ্জ জেলায়। এ জেলায় ২ হাজার ৬২ দশমিক ৪৫৬ একর কৃষি খাস জমিসহ মোট খাস জমি রয়েছে ২ হাজার ১৮৩ দশমিক ৫৭ একর।
/ইএইচএস/এসএম/








