রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৬, ১৯:২৬আপডেট : ২৪ জানুয়ারি ২০১৬, ২০:০৭

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে র‌্যাব কর্মকর্তা রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর এক কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ থেকে র‌্যাবে যোগদানকারী ওই কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম।
রবিবার বিকাল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে তাকে রাজারবাগ পুলিশ লাইনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিকালে তিনি চিকিৎসা নিয়ে চলে গেছেন।
র‌্যাব-১০ এর ডিএডি আবু নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হালিমের গ্রামের বাড়ি পাবনা। সকাল ১১টায় পাবনা যাওয়ার উদ্দেশে ধলপুর থেকে গাবতলীর উদ্দেশে বাসে ওঠেন। এরপর রমনা পর্যন্ত আসার পর তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় বাসের লোকজন তাকে অচেতন অবস্থায় রমনা পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসা দেওয়া হয়। এরপর বিকালে ঢামেক হাসপাতালে তার পাকস্থলি ওয়াশ করা হয়। সেখানে সিট না থাকায় তাকে ফের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও জানান, অজ্ঞান ওই র‌্যাব সদস্যের কাছে ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। সব নিয়ে গেছে দুর্বৃত্তরা।
/এআরআর/এসএম/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান