বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূর্তি আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ০০:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০০:২৬

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি আজ শুক্রবার (৭ জানুয়ারি)। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে দলটি। টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিকে বর্তমান সরকারের ১৩ বছর পূর্তিও আজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে একটানা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ।

এর আগে ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বর্তমান সরকারের মেয়াদে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পথে। এ বছর জুন মাসে সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, রাজধানীতে মেট্রোরেল সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। মেট্রোরেল এবং কর্ণফুলী টানেলও এ বছর চালু হবে।

সেক্টরভিত্তিক উন্নয়নের জের ধরে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে দেশটির উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। জাতীয় আয়, প্রবৃদ্ধি, গড় আয়ু, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।

বর্তমান সরকার তার বিগত দুই মেয়াদে মহাজোটের শরিক জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের শরিকদের ক্ষমতার অংশীদার করলেও এবার কোন দলকে তারা সরকারের অংশী করেনি।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয় পায় ২৮৮টি আসনে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৭টি আসনে জয় পায়।

এরপর ২০১৯ সালের ৬ জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরদিন ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথের মাধ্যমে সরকার যাত্রা শুরু করে।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম