অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৪:৫৪আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬:০৫

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যান, বালাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ এস এম আলী কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আলী কবির মারা যান।

৭১ বছর বয়সী এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে হার্ট অ্যাটাকও হয়েছিল।

আলী কবির পেশাগত জীবনে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন। গত এক দশকের বেশি সময় ধরে ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সবশেষ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানও হন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম