তারেক জিয়া ফিউজিটিভ হয়ে গেছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ২০:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২০:০৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া আদালতে সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন,  ‘এতিমের অর্থ আত্মসাৎ করে জেলে- দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি। বাংলাদেশের সব থেকে বড় ও সব থেকে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর তার ছেলে  ১০ ট্রাক অস্ত্র মামলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ (পলায়নপর) হয়ে গেছে’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার (১১  জানুয়ারি) আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের এই আলোচনা সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সভাপতিত্ব করেন।

বর্তমানে লন্ডনে বসবাসরত তারেক জিয়া বাংলাদেশে পৃথক তিনটি মামলায় বর্তমানে সাজাপ্রাপ্ত। তিনি আদালত ও সরকারের চোখে বর্তমানে পলাতক। তারেক রহমান দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। এছাড়া ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্যে এক সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম